বাকা’র থিম সং
বদরুজ্জামান রুহেল

​লাল, নীল, সাদা – রঙে আঁকা এ পটভূমি
আমাদের আশ্রয় ভূমি, স্বপ্নের আমেরিকা তুমি।
বুকের মাঝে সবুজ-লাল, বৃত্তের সেই টান
আমাদের দেশ বাংলাদেশ, রাখব তাঁর মান।
ঐক্যের বন্ধনে, প্রাণের স্পন্দনে আমরা চলি দূর্বার
আমরা বাকা বিএসিএ, আমরা এক পরিবার।।

​আমরা ঐক্যের প্রতীক, কৃষ্টি সংস্কৃতির বাহক
লক্ষ্য ও অঙ্গীকার পূরনে, আমরা দেখাই চমক।
দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি—বাকা’র অহংকার
উৎসবে পার্বনে মুখরিত — দূর করি অন্ধকার।
ঐতিহ্যের আলোয় করি মনকে জয়
প্রবাসে বাঙালি-সত্তা যেন না হয় ক্ষয়।

​ওড়ে দেখো চারটি তারা, চারটি মূল স্তম্ভ
দৃঢ় আদর্শে অবিচল চলি, করিনা দম্ভ
দেশপ্রেম—জন্মভূমি ও আশ্রয়দাত্রী দেশ
দুই মায়ের প্রতি গভীর প্রেমের আবেশ।
কৃষ্টি-সংস্কৃতি আর শেকড়ের মেলবন্ধন
নতুন প্রজন্ম, তোমরাই আমাদের মূলধন।
মানবিক কর্মকাণ্ড কিংবা কমিউনিটি সেবা
মানবতার জয়গানে সব দুঃখ মুছে নেবা।

​প্রবাসের বুকে আজ বাকা’র জয়ধ্বনি
প্রবাসের মাটিতে স্বদেশের প্রতিধ্বনি ।
এসো হাতে হাত রেখে, হই একাকার
সংস্কৃতি ও সেবায় হবে ভরসা অপার।
বাকা’র পতাকা ওড়ে, ঊর্ধ্ব গগণ ময়
কমিউনিটির অঙ্গীকারে, নব দিগন্তের জয়!

জয় হোক বাকা’র, জয় হোক প্রবাসীর
অটুট থাকু এই বন্ধন, গর্বিত দেশবাসীর।

শেয়ার করুন
Bookmark the permalink.